× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানার অপেক্ষা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারে রায় পড়ে শোনানো হয়েছে বৃহস্পতিবার রাতেই। তবে এখনও পর্যন্ত প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে, রায় কার্যকরকে কেন্দ্র করে গতকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার সকালে কারাগারের প্রধান ফটক ও এর আশপাশে র‌্যাব-পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এছাড়াও কারাগার সংলগ্ন সড়কগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে বিচারপতিদের স্বাক্ষর এবং আনুষ্ঠানিকতা শেষে রায়ের কপি কারাগারে পাঠান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। রাতেই রায়ের কপি দুটি নিয়ে কেন্দ্রীয় কারাগারে মৃতুদণ্ডপ্রাপ্ত দুইজনকে পড়ে শোনানো হয়।

শুক্রবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন্দ্রীয় কারাগারের আশেপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..