× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

কোটি কোটি টাকা বহন করছিল ইন্দোনেশিয়ায় ভেঙে পড়া বিমান

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

মো:ফজলে রাব্বি ওয়েব ডেস্কঃ বিমানে ছিল গ্রামের অসহায় মানুষদের সাহায্য করার জন্য কয়েক কোটি টাকা, ওষুধ, জামা কাপড়। সেই বিমানটিই রবিবার পাপুয়ায় ভেঙে পড়ে। ইন্দোনেশিয়ার ত্রিগান এয়ারফ্লাইটচের এটিআর ৪২-৩০০ টুইন টার্বোপ্রপ যাত্রীবাহী বিমানে ছিল বেশ কয়েক কোটি টাকা। এমনটাই জানিয়েছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা।

চার ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিলেন ইন্দোনেশিয়ার পূর্বের বেশ কয়েকটি গ্রামে। আর্থিকভাবে অসহায় এই সমস্ত গ্রামে প্রায় ৬.৫ বিলিয়ন রুপিহা বা ৪ লক্ষ ৭১ হাজার ৫০০ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৭ লক্ষ ৯২ হাজার টাকা) সাহায্য দেওয়ার জন্য এই বিমানে চড়ে ছিল চার যাত্রী।

এই খবর প্রকাশের পর বিমানটি যে অঞ্চলে ভেঙে পড়ে সেখানে বহু মানুষ ছুটে যান। স্থানীয় সংবাদমাধ্যমে খবর টাকার
খোঁজেই ক্রমশ ভিড় বাড়ছে পাপুয়ার ওকসিবিল অঞ্চলে। পাঁচ জন সহ ৪৯ জন যাত্রী ও পাঁচ বিমানকর্মী নিয়ে এখানে
ভেঙে পড়েছিল ইন্দোনেশিয়ার এই বিমানটি।
ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের প্রধান শহর জয়াপুরা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণের ওকসিবিল শহরেরদিকে যাওয়ার উদ্দেশ্যে সেনতানি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। উড়ান শুরুর ৩৪ মিনিট পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে সব যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..