× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে ফ্রি খতনা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

সাব্বির আহমেদ, বিশ্বনাথ: বিশ্বনাথে মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র শিশুদের ফ্রি খতনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় অলংকারী ইউনিয়নের শিমুলতলাস্থ মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এই ফ্রি খতনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলিম হেল্প ইউকে বাংলাদেশ প্রতিনিধি আব্দুস ছালামের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় দারিদ্র মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। খতনা নবী করিম (সাঃ) এর সুন্নাত। এই গুরুত্বপূর্ণ কাজটি অনেক অসহায় দরিদ্র পরিবারের পক্ষে করানো সম্ভব হয় না। এই ধরনের ফ্রি খতনার আয়োজনে মুসিলম হেল্প ইউকে’র মতো সকল বিত্তবান মানুষ ও সংগঠনকে এগিয়ে আসা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, আব্দুল মান্নান মেম্বার, মুসলিম হেল্প ইউকে’র ট্রাস্টি আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতেকোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আসাদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল মান্নান, আব্বাস খা, মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সংগঠক আব্দুল মুমিন মামুন, এনাম আহমদ, জুবায়ের আহমদ, শাহিন আহমদ প্রমূখ। অনুষ্ঠানে এলাকার প্রায় ৪০জন দুঃস্থ ও দরিদ্র শিশুকে ফ্রি খতনা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..