× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

‘কৃষ্ণপক্ষ’

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসে হুমায়ূন আহমেদ দূর্ঘটনার বর্ণনা লিখেছেন এভাবে, ‘নিমিষে ট্রাকের পাশাপাশি চলে এলো। ভুল যা করার তা এর মধ্যেই হয়ে গেছে। মহসিনের সামনে কোকাকোলা কোম্পানির মাইক্রোবাস। পেছনে যাওয়ার উপায় নেই। পেছনে ঢাকা-চিটাগং লাইনের বিরাট একটা হিনো বাস। বাস ড্রাইভার ক্রমাগত হর্ণ দিচ্ছেন।’

উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে একই নামে মেহের আফরোজ শাওন চলচ্চিত্র নির্মাণ করছেন। দুর্ঘটনার এ দৃশ্যটি খুব গুরুত্বপূর্ণ গল্পে। শাওন তাই খুব সতর্ক। উপন্যাসে যদিও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আছে, কিন্তু দৃশ্যধারণ হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন তিনশ’ফুট সড়কে। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে এর কাজে অংশ নিয়েছেন রিয়াজ। আছেন ফারুক আহমেদও। রাস্তার বেশকিছু দূর পর্যন্ত ভাঙা কাঁচের টুকরো ছড়ানো। পানির ড্রাম। উল্টে রাখা পিক-আপ, মাইক্রোবাস। রাখা আছে একটা প্রভাতী বনশ্রী বাস। খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি অংশের দৃশ্যধারণ চলছে। সাজানো ‘দুর্ঘটনা’কে বাস্তব বলে বিশ্বাস করানো তো কম খাটনির নয়! গল্প অনুযায়ী, এ দৃশ্যে গল্পের মুহিব মানে রিয়াজ দুর্ঘটনার শিকার হবেন।

গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও রিয়াজের অসুস্থতার কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এখনও পুরো দৃশ্যধারণ শেষ হয়নি। ডাবিংয়ের কাজ সম্পন্ন হয়েছে অনেকটাই।

ছবিটিতে রিয়াজের সঙ্গে অভিনয় করছেন মাহিয়া মাহি। আরও আছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ, পূজা চেরি প্রমুখ। সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল।


এ ক্যটাগরির আরো খবর..