মধুখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ২০১৮ সোমবার দিনব্যাপী স্কুলমাঠ প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দেবেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম। উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরিব মোহাম্মাদ, সাধারন সম্পাদক, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ শাকির আহম্মেদ টোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকালে পুরস্কার বিতরন করেন স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মন্ডল ও গভনিং বডির সদস্য শিক্ষক মন্ডলী স্লিপ কমিটির সদস্যবৃন্দ, টাস্কফোর্স এর সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় যুব সম্প্রদায়। অনুষ্ঠান সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দিন ভর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন ডুমাইন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুব্রত মন্ডল শুভ সহ স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবক সদস্য এবং স্কাউট দলের সদস্য সদস্যাবৃন্দ। সবশেষে অত্র স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক এবং ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।