× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

অর্থমন্ত্রীকে ইন্টারনেটে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানালেন প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অবসরে যাওয়ার আগে ইন্টারনেটে যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে, তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসিস সফটএক্সপো উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বেসিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই এক্সপোর আয়োজন করেছে। তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফটএক্সপোতে এবার প্রায় দুইশো দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও সেবা  প্রদর্শনের সুযোগ থাকছে।

মোস্তাফা জব্বার বলেন, মাননীয় অর্থমন্ত্রী, আপনি ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই অবসর নেবেন। সে হিসেবে আগামী ২০১৮-১৯ বাজেটই আপনার শেষ বাজেট। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে- ইন্টারনেটের ওপর থেকে আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট আপনি প্রত্যাহার করে নেবেন।

তিনি বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে যা আপনি দিয়েছেন, তার ঋণ আমরা শোধ করতে পারবো না। এই ১৫ শতাংশ ভ্যাট তুলে নিলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সারাজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..