× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

হাসপাতাল থেকে ফিরেই ‘কৃষ্ণপক্ষ’ ছবির দৃশ্যধারনে রিয়াজ

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: হাসপাতাল থেকে ফিরেই কৃষ্ণপক্ষ ছবির দৃশ্যধারনে আছেন রিয়াজ। অন্তত একমাসের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। কিন্তু সুস্থবোধ করায় শুটিংয়ে ফিরেছেন এই নায়ক। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার তিনশো ফিট রাস্তায় ‘কৃষ্ণপক্ষ’ ছবির দৃশ্যধারণে আছেন তিনি।

হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ‘কৃষ্ণপক্ষ’ নির্মাণ করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবিটির সহকারী পরিচালক জুয়েল রানা বাংলানিউজকে জানান, রিয়াজ গতকাল রোববার উত্তরার হইচই শুটিং বাড়িতেও ছবিটির কাজে অংশ নেন।

ছবিটিতে রিয়াজের নায়িকা হিসেবে দেখা যাবে মাহিকে। আজ তিনিও আছেন শুটিংস্পটে।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মুক্তি দেওয়ার কথা ছিলো ছবিটি। কিন্তু সেটি আর হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, অচিরেই ‘কৃষ্ণপক্ষ’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..