× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড

admin
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্যে সরকার মজুরি বোর্ড ঘোষণা করেছে। এই বোর্ড আগামী ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন শামসুন্নাহার ভূইয়া। বোর্ডের স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন চেয়ারম্যান সাবেক জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম। এছাড়াও সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি থাকছেন কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি থাকছেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু। কমিটির নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সেসময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। শ্রম ও আইন অনুযায়ী ৫ বছর পর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..