× Banner
সর্বশেষ
আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে সাজা ভোগশেষে ফিরলো ১০ বাংলাদেশি

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: ভারতের নয়াদিল্লির কেন্দ্রীয় কারাগারে দু’বছর সাজাভোগের পর দু‘শিশুসহ ১০ বাংলাদেশি নারী-পুরুষকে শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে সেদেশের ইমিগ্রেশন পুলিশ।

যারা ফেরত আসলেন, বাগেরহাটের মংলা এলাকার শহর আলীর ছেলে ডালিম (৪০), শরণখোলা এলাকার নাসিরের ছেলে মিজান (৩৫), ঢাকার ডেমরার আলমের ছেলে আমির হোসেন (৪৫), আমির হোসেনের স্ত্রী বালু বেগম (৩৮), ছেলে নূর হোসেন (৩) ও মুসকান (৫), বরগুনা সদরের শফিউদ্দিনের ছেলে আসলাম (৪২), কুমিল্লার (দক্ষিণ) হিরন মিয়ার ছেলে শাহিন (৩০),  ব্রাক্ষণবাড়ীয়ার ফিরোজের ছেলে মোশারেফ (২৮) ও আখাউড়ার ফয়েজের ছেলে স্বপন মিয়া (৩০)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দালালের খপ্পড়ে পড়ে ২০১৩ সালে অবৈধপথে ভারতে যায় এরা। ভারতের নয়াদিল্লি এলাকায় কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের একপর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

শুক্রবার দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হন্তান্তর করে। সেখান থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..