× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হান আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০১৭

নিজস্ব প্রতিবেদক ।।  যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হান ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করছেন। দলের দুঃসময়ে ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সুখে-দুঃখে বিপদেআপদে এলাকার মানুষের পাশে থাকে মানুষের কাছে নিজের অবস্থান সুদৃঢ করে নিয়েছেন। এবার দল থেকে মনোনয়ন চাইবেন। মনোনয়ন পেলে এলাকার মানুষ তাকেই নির্বাচিত করবে বলে আত্মবিশ্বাসী তিনি।

চৌগাছা-ঝিকরগাছার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হানের রাজনৈতিক ও সামাজিক পরিচয়সহ শিক্ষাগত যোগ্যতার বিবরণে জানাগেছে, বর্তমানে তিনি যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক। ছাত্র জীবনে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাকে সভাপতি নির্বাচিত করে ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত রাকসু জি এস প্রার্থী ছিলেন। তিনি যশোর জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা যুবলীগের সভাপতি থেকে যুবলীগের নেতৃত্ব দিয়েছেন।

অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হান ১৯৯২, ১৯৯৭ ও ২০০৩ সালে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসাবে পর পর ৩ বার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি যশোর -২( চৌগাছা-ঝিকরগাছা) নির্বাচনী এলাকায় তৃণমূলের বাছাইকৃত ৫ জন প্রার্থীর মধ্যে অন্যতম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এবং যশোর জেলা পরিষদ নির্বাচনে তিনি ছিলেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সভাপতি থাকাকালীন ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির কর্তৃক দায়েরকৃত মিথ্যা খুনের মামলার আসামী হিসাবে ২৬ বছর পর ২০১৪ সালে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ হতে অব্যহতি পেয়েছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হান যশোর বোর্ড থেকে ১৯৭৬ সালে এস এস সি, ১৯৭৮ সালে এইচ এস সি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বি এ (অনার্স) অর্থনীতি, ১৯৮৩ সালে এম এ এবং ১৯৮৭ সালে এল এল বি পাস করেন । এলাকাব্যাপী তিনি ব্যাপক পরিচিত রয়েছেন। আছে সচ্ছতা ও বিচক্ষণতাও। ফলে আওয়ামীলীগের দীর্ঘ দিনের হাতে থাকা এ আসনটি এবার বিপদ মুক্ত থাকে এ জন্য নতুন মুখ হিসাবে অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হানের কথা আলোচনা করছে তৃণমূল নেতাকর্মীরা।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)এ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ মোহাম্মদ আলী রায়হান দি নিউজ ডটকমকে বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করছি। দলের দুঃসময়ে ঝুঁকি নিয়ে কাজ করেছি। এবার দল থেকে মনোনয়ন চাইব, মনোনয়ন পেলে এলাকার মানুষ আমাকেই নির্বাচিত করবে বলে আমি আত্মবিশ্বাসী।


এ ক্যটাগরির আরো খবর..