× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

নওগাঁ জেলায় ১৩৩ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের ১৩৩টি বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলার আল-আমিন দাখিল মাদরাসা মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

এ সময় সংসদ সদস্য বলেন, এই গ্রামটি দীর্ঘদিন অবহেলিত ছিল। আজ থেকে রাজাপুর গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো। উপজেলার যেসব এলাকা এখনো বিদ্যুৎবিহীন আছে এই বছরের মধ্যে সেসব এলাকায় বিদুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশের প্রতিটি গ্রামকে আলোকিত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০২১ সালের পর আর কোনো গ্রাম অন্ধকারে থাকবে না।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, খট্টেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফ মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোতাসিম বিল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হারুন উর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..