× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

ঘুষ দুর্ণীতির অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

নিউজ ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে মানুষের মন জয় করে নেওয়া ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ আর কেউ করেননি, করেছেন কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে সদ্য পদচ্যুত কপিল মিশ্র

গতকাল রোববার পদচ্যুত পানিসম্পদমন্ত্রী কপিল মিশ্র দাবি করেছেন, তিনি নিজের চোখে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জাইনের কাছ থেকে দুই কোটি টাকা ঘুষ নিতে দেখেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবর জানিয়েছে

পদচ্যুত করার একদিন পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন কপিল মিশ্র। পানি সরবরাহে অব্যবস্থাপনার অভিযোগে কপিল মিশ্রকে মন্ত্রীর পদ থেকে পদচ্যুত করেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল

কপিল মিশ্র বলেছেন, ‘আমি নিজের চোখে দেখেছি, সত্যেন্দ্র কুমার জৈন তাঁর বাসায় অরবিন্দ কেজরিওয়ালকে দুই কোটি টাকা দিতে। আমি যখন তাঁকে বিষয়ে জিজ্ঞেস করি, তখন তিনি বলেছেন, তিনি কেজরিওয়ালের জন্য ৫০ কোটি রুপির একটি জমির চুক্তি করছেন। তবে কেজরিওয়াল সেই অভিযোগ অস্বীকার করেছেন।

খবর প্রকাশের পর বিজেপি দিল্লির প্রধান মনোজ তিওয়ারি অবিলম্বে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছেন

অবশ্য কেজরিওয়াল বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি

তবে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সাবেক মন্ত্রী কপিল মিশ্রর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘গত সন্ধ্যায় আমি কপিল মিশ্রকে ডেকে বলেছিলাম, মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তাঁকে এও বলেছিলাম যে তাঁকে অপসারণের কারণগুলো বলব। আমি বলেছিলাম, অনেক বিধায়ক পানি পরিস্থিতি নিয়ে অভিযোগ করেছেন।

এদিকে কেজরিওয়ালঘনিষ্ঠ আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস বলেছেন, ‘একজন শত্রুও কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারবে না। আমি তাঁকে দীর্ঘ ১২ বছর ধরে চিনি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যে কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত।


এ ক্যটাগরির আরো খবর..