× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

ধর্ষনের আসামীকে বেলদই সিমান্ত এলাকা থেকে গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহুল আলোচিত প্রতিবন্ধী শিশুর ধর্ষক র‌্যাব-১৩’র হাতে আটক হবার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১৩’র একটি চৌকশ অভিযান চালিয়ে ভোর চারটার দিকে ধর্ষক গোলাম মোস্তফা ওরফে বিটকাল (৫৫) কে পীরগঞ্জ উপজেলার বেলদই সিমান্ত এলাকা থেকে আটক করে।  তিনি হরিপুর উপজেলার মলানী হাটপুকুর এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে। আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩’র উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব। মামলা সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মলানী হাটপুকুর এলাকার শাকিব আলীর প্রতিবন্ধী শিশু মেয়ে শাকিলা (৮)কে একই এলাকার আসামী গোলাম মোস্তফা প্রলোভন দেখিয়ে গত ২৫ মার্চ দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।  ধর্ষণের ঘটনা জানাজানি হলে শিশু শাকিলার পিতা শাকিব আলী বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণের মামলা করে।  হরিপুর থানার মামলা নং-২০।  বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে র‌্যাবের একটি টিম শুক্রবার অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার বেলদই গ্রামের জনৈক সুজাল হকের বাড়ি হতে আসামী গোলাম মোস্তফা ওরফে বিটকালকে আটক করে


এ ক্যটাগরির আরো খবর..