× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডিমলায় যত্রতত্র চলছে বক শিকার

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

রুবেল রানাঃ  শীতের আমেজ শুরু হতে না হতেই নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় নানান প্রজাতির বক শিকারে মেতে উঠেছেন এক শ্রেণির মানুষ। সামাজিক অসচেতনতা ও পেটের তাগিদে মৌসুমী এ শিকারিদের হাতে প্রতিদিনই মারা পড়ছে বক। পরে তা বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে স্থানীয় বিভিন্ন হাট-বাজারে।

মূলত জীবিকা নির্বাহের তাগিদে ডিমলা উপজেলার অর্ধশতাধিক মৌসুমী শিকারি প্রতিদিন ভোর থেকে দিনের প্রথম প্রহর পর্যন্ত ফসলি মাঠ ও ধানক্ষেতে খাঁচা বসিয়ে বক শিকার করছেন। সম্প্রতি ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুমারপাড়া, নটাবাড়ী, তেল্লাই বিল, ধোপার পাড়সহ বেশকিছু স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিনিয়ত এভাবে বক শিকার করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বিলুপ্ত হতে বসেছে পরিবেশ রক্ষাকারী বক।

বকশিকারিরা জানান, প্রতিদিন কাক ডাকা ভোর থেকে সকাল পর্যন্ত বক শিকার করেন তারা। এজন্য কলাগাছের ফাঁদ তৈরি করে তার ওপর নিজের পোষা বক বসিয়ে দেন। পোষা বকের ওড়াওড়ি দেখে তার সঙ্গে এসে ফাঁদে আটকা পড়ে অন্যান্য বক। পরে তারা এসব বক স্থানীয় বিভিন্ন বাজারে দেড় থেক দুইশ টাকা জোড়া হিসেবে বিক্রি করেন।

পাখি শিকারী সচিন খান, মমতাজুল ইসলাম ও মিলন হোসেন জানান, পাখি শিকার নিষিদ্ধ তা তারা জানেন। কিন্তু পেটের দায়ে তাদের এ কাজ করতে হচ্ছে। এ সময়ে প্রায় তিন মাস তারা এভাবে পাখি শিকার করে সংসার চালান।

কুমারপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, শীত মৌসুম আসলেই পাখি শিকারিরা গ্রামের চারপাশে বিভিন্ন এলাকা থেকে উড়ে আসা বকসহ বিভিন্ন পাখি নির্বিচারে শিকার শুরু করেন।

আইনি পদক্ষেপ ছাড়া এ শিকার বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য তার। রংপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ বলেন, পাখি শিকার আইনত নিষিদ্ধ। ডিমলায় বক শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে। এ জন্য মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। শিকারিরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..