× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

বর্তমানের সরকারের উন্নয়নের ছোয়ায় ইন্টারনেট সংযোগ এবার গ্রাম-গঞ্জে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  বর্তমান সরকারের ডিজিটাল উন্নয়নের ছোয়ায় তথ্যপ্রযুক্তির অবাধ বিস্তারে সরকার ছিল বদ্ধ পরিকর। আর এ সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তথ্যপ্রযুক্তির এ ছোয়ায় মানুষ যাতে খুব সহজেই তাদের সেবা পেতে পারে সে লক্ষ্যেই ইন্টারনেট সেবা পৌছে দিতে অবিরাম কাজ করে চলেছে কর্মচারী কর্তৃপক্ষ। গত ১ সপ্তাহ যাবত তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগের ক্যাবল কাজে দিন-রাত পরিশ্রম করতে দেখা মেলে। পাটকেলঘাটা বাজার ছাড়িয়ে কুমিরা কদমতলা মোড়েও এ সংযোগ চালু ছিল প্রায় শেষ পর্যায়ে।

জানা যায়, বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছানোর লক্ষ্যে দ্রুত গতিতে কার্যক্রম চলছে। এ সেবার আওতায় সকল মানুষই গ্রহণ করতে পারবেন।

সংযোগ প্রদানকালে শামীম হোসেন জানান, ইনফো সরকার প্রজেক্ট এর অধীনে পদ্মার এপারে ইন্টারনেট সেবা কার্যক্রম দোর গোড়ায় পৌছাতে ইতোমধ্যে কাজ চলমান রয়েছে।

রাসেল হোসেন নামে অপর কর্মচারী জানালেন, বেনাপোল টু সাতক্ষীরা এবং সাতক্ষীরা টু খুলনা সহ যশোর হয়ে এ ইন্টারনেট সেবা পৌছানো লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছি। স্বল্পমুল্যে সকল জনগণ এ সেবা গ্রহণ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..