× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে

admin
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তার নীতি-আদর্শকে অনুসরণ করলে একদিন দেশকে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড় করাবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আর এ উন্নয়নকে চলমান রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতিসত্বর নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারী করা হবে। এসময় কলেজ গভর্নিংবডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা, ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিঞা লুৎফর রহমান, জাতীয় বিশ্ববিদদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান,  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..