× Banner
সর্বশেষ
বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ওয়াশিংটনে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে একটি ছোট্ট বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর আগের রাতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, জেফার্সন কাউন্টিতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডার ও এক ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানটির জরুরি ট্রান্সমিটারের সাহায্যে ধ্বংসাবশেষ সনাক্ত করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমানটি ওয়াশিংটনের বৃহত্তম নগরী সিটলের বোইং ফিল্ড থেকে উড্ডয়ন করে। বিমানটি ইউএস প্যাসিফিক নর্থওয়েস্টের অলিম্পিক পেনিনসুলার উত্তর প্রান্তে অবস্থিত পোর্ট অ্যাঞ্জেলস যাচ্ছিল। স্থানীয় সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি হুড ক্যানের কাছে বিধ্বস্ত হয়। এর কোন আরোহীই জীবিত নেই বলে নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..