× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মেহেরপুরে ধর্ষণ মামলায় সাবেক মেম্বার গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৬-১২-১৬): মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে স্বামী পরিত্যাক্তা ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ধানখোলা ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন।

আজ সোমবার সকাল ১১ টার দিকে ধর্ষণে সহযোগীতার অপরাধে তাকে গ্রেফতার করেছে পুুলিশ। তবে ধর্ষক আরেক আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান পলাতক রয়েছেন। এদিকে, ধর্ষিতাকে পুলিশ উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

গাংনী থানার তদন্ত অফিসার কাফরুজ্জামান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢেপা গ্রামের স্বামী পরিত্যক্তা এক মহিলা ঢেপা গ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান জোর পূর্বক ধর্ষণর করে। ধর্ষিতার আত্মচিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে ধর্ষককে আটক করে গাছের সাথে বেঁধে ফেলে। পরে ধর্ষক আব্দুল মান্নানের বিয়ায় ( মেয়ের শশুর) স্থানীয় আওয়ামীলীগ নেতা কফেল উদ্দীন, চাঁদ আলী মাঝারুল ইসলাম ও আব্দুল হান্নানসহ তাদের লোকজন ধর্ষককে জোর করে ছিনিয়ে নিয়ে আসে। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে কহিনুর বেগমকে উদ্ধার করে থানায় নেন।

আজ সোমবার সকালে ধর্ষিতা কহিনুর বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলাটি এফআইআর ভূক্ত করা হয়েছে। মামলার নং ৩৪।


এ ক্যটাগরির আরো খবর..