× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

দীলিপ কুমার সরকারের বেতন-ভাতা নিয়ে তালবাহানার অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন মুরাদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস-সহকারী দীলিপ কুমারের ২৭মাস থেকে বিনাঅপরাধে বেতন-ভাতা বন্ধের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগকারী দীলিপ কুমার সরকার ও তাহার স্ত্রী মাধ্যমে জানা যায় যে, দীলিপ ০৫ অক্টোবর ২০০৪ সালে অত্র বিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক যোগদানে করে দীর্ঘদিন বেতন-ভাতা নিয়মিত পেয়ে আসছিল।

পরবর্তিতে ২০১৪ সালে নতুন প্রধান শিক্ষক নান্নু মিয়া ও ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হক দায়িত্ব গ্রহণ করার পর হঠাৎ তারা দীলিপ কুমারের নিকট বড় অংকের অর্থ দাবী করেন। দীলিপ কুমার বড় অংকের অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করলে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই স্থানীয়ভাবে  বেতন-ভাতা বন্ধ করেন। বিদ্যালয় এলাকার মোস্তাফিজুর রহমান রানু বলেন যে, দীলিপ কুমার দীর্ঘ ২৭ মাস থেকে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে আছে, বিষয়টি সমাধানে অনেক চেষ্টা করেছি কিন্তু সভাপতি ও প্রধান শিক্ষকের গাফিলতির যোগসূত্র রয়েছে তাই অসহায়ত্ব ও নিরুপায়ে পরিবারটি দিনাতিপাত করছে।

এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বাবু রবীন্দ্র নারায়নের নিকট মোবাইল ফোনে জানা যায় যে, ২০ আগস্ট ২০১৬ তারিখের বোর্ড সভার অনুমোদনের সিদ্ধান্ত মোতাবেক দীলিপ কুমারের বেতন-ভাতা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আদেশ অমান্য করায় সভাপতি ও প্রধান শিক্ষককে কারণ দর্শানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..