× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্ক: রাশিয়ার অধীন সাখা (ইউকুতিয়া) প্রজাতন্ত্রে ৩২ কর্মকর্তা ও সাতজন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে,‘ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফটইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে।

তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।’সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..