× Banner
সর্বশেষ
বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

কলকাতায় ভয়াবহ আগুনে ২ মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

১৭ ডিসেম্বর ২০১৬,

উত্তর কলকাতার পাতিপুকুরে ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে ২০টি ঝুপড়ি। সেই আগুনে নিহত হয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী সহ ২ জন। মৃতরা হলেন প্রিয়া অধিকারী (১৬) এবং তার কাকা নিমাই অধিকারী।

শনিবার ভোর তিনটে নাগাদ পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনিতে এই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে। আগুন যখন লাগে, সবাই তখন গভীর ঘুমে। হঠাৎ করেই কনকনে ঠান্ডার বদলে, একনিমেষে বাড়তে থাকে চারপাশের উত্তাপ। চোখ খুলতেই, বাসিন্দাদের সামনে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে পরিত্রাহি চিৎকার, হুড়োহুড়ি শুরু হয়ে যায়।  কিন্তু বেরিয়ে আসতে পারেনি ষোলো বছরের প্রিয়া ও তার কাকা। অগ্নিদগ্ধ হয়ে মুত্যৃ হয়েছে দুজনেরই।
স্থানীয় বাসিন্দা এবং দমকলের চেষ্টায় ঘণ্টা চারেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে এলাকার কমপক্ষে ২০টি ঝুপড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঝুপড়ির অনেক বাসিন্দা। সকলের অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই এই আগুনের কারণ। তবে পুলিশ আগুনের কারণ খতিয়ে দেখতে শুরু করেছে। এদিকে উত্তর কলকাতারই বিডন স্ট্রিটের ফকিরচাঁদ লেনের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। ২ ঘন্টার মধ্যেই  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।  এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..