মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ মহেশপুর থেকেঃ
ছবির এই ব্যক্তিটির নাম মোঃ আশাফুর রহমান। বর্তমান তিনি মহেশপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মহেশপুরে অনেক ইউএনও দেখেছি, কিন্তু তিনি ব্যতিক্রম। সিনেমার নায়ক যেভাবে দর্শকের মন জয় করে নেয়, তেমনি এই মানুষটি মহেশপুরের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।
সদুর্শন চেহারার এই মানুষটি উচ্চ বংশের বাপের একমাত্র সন্তান। তিনি প্রচন্ড কর্মঠ ও পরিশ্রমী মানুষ। অন্যায় কর্মকান্ড তিনি নিজ উদ্যোগে প্রতিহত করে অপরাধীদের সাজা নিশ্চিত করে চলেছেন। অধিকাংশ ইউএনও কে দেখা যায় রোবট যন্ত্রের মত নিয়ম মেনে দায় সারা কাজ করে অফিস পরিচালনা করে থাকেন। কিন্তু তিনি নিজের সৃজনশীল চিন্তা ধারা দিয়ে মহেশপুরের প্রশাসন ব্যবস্থা পরিচালনা করেছেন।
বাল্য বিবাহ প্রতিরোধ তিনি তার সাফল্য দেখিয়েছে। সাধারন মানুষের পক্ষে তার ভূমিকা চোখে পড়ার মত। অসংখ্যা নজির আছে উল্লেখ করার মতো। দলবাজি করে অপকর্ম করা কে তিনি মোটেও প্রশ্রয় দেনা না।
মহেশপুর কলেজ ষ্ট্যান্ড বাজার কে তিনি একটি নিয়ম, শৃঙ্খলার মধ্যে এনেছেন। এতে করে বাজারের মধ্যে কোন প্রকার যানযট হয় না। কালহুদা মাতৃভাষা গণগ্রন্থাগারকে বিশেষভাবে সহযোগিতা করে এর কার্যক্রমকে তরান্বিত করেছেন। হত দরিদ্র পরিবারের সরকারি সুযোগ সুবিধাগুলো পাবার ব্যবস্থা নিজে তদারকি করে নিশ্চিত করেন।
ইতিমধ্যে তিনি সুরত আলী নামের এক হতদরিদ্র মুক্তিযোদ্ধাকে দুই কক্ষের একটি বাড়ি তৈরি করে দিয়েছেন। মাইকেলের কপোতাক্ষ নদকে দখল হতে রক্ষা করেছেন। বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করে যুব সমাজের বিনোদনের ব্যবস্থা করে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করেছেন। প্রায় বাজারে ভেজাল ও ফরমানিল বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে জন সাধারনের স্বার্থরক্ষা করেছেন।
তিনি রবিন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে তার মানের সৌন্দর্যরূফ টিকে ফুটিত করেছেণ। সব থেকে ভালোলাগার বিষয় হচ্ছে অফিস টাইম এর বাইরেও তিনি কাজ করেন। যদি রাত ১২টাও বাজে আর কোন অপরাধ বা বেআইনি কর্মকান্ড ঘটে, সেখানে তিনি গেলে তা প্রতিহত করা যাবে, তবে তিনি দেরি না করে নিজেই গাড়ী ড্রাইভ করে চলে যান সেখানে। যা সত্যিই প্রসংসার দাবিদার। মিষ্টি মিষ্টি করে কথা বলা এই মানুষটির বিরুদ্ধে যে কোন অভিযোগ অভিযোগ নেই তা নয়। রাজনৈতিক রেশারেশিতে অনেকটাই জরিয়েছেন নিজে কে। কিন্তু তার অর্জিত সুনামের চাদরে ঢাকা পড়েছে গঠিত অভিযোগগুলো।
সর্বোপরি তিনি সাধারণ মানুষের মন জয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। আশাফুর রহমানের মত এমন মানুষিকতার ইউএনও সকল এলাকায় থাকলে প্রশাসনের সুনাম বৃদ্ধি পেত। সাফল্যতার পাশাপাশি তার একটি ব্যর্থতার কথা বলব। তিনি মহেশপুরের তরুণ, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য অনেক ভালো কাজ করেছেন। কিন্তু মহেশপুরের এই তরুণ যুব সমাজের খেলাধূলা করার একমাত্র খেলার মাঠ “মহেশপুর হাই স্কুল মাঠ” তিনি রক্ষা করতে পারেন নি। মহেশপুরের খেলোয়াড়রা মৌখিকভাবে এই বিষয়ে তাকে জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক নেতাদের ভয়ে কেউ লিখিত অভিযোগ করেন নি। মহেশপুরের এই একমাত্র মাঠ এখন ব্যবসাদারদে দখলে। তিন মাস পরে আবার এই মাঠ খেলার উপযোগী হবে। আর এই তিন মাসে কত তরুণ যুবক নেশায় আক্রান্ত হবে তা সমাজ পতিরাই হিসেব দিবেন।
মহেশপুরে অনেক জায়গা আছে ফার্ণিচার করার জন্য। কিন্তু কেন খেলার মাঠে তা করতে হবে? আজ মহেশপুরের তরুন যুবকদের প্রাণের দাবী এই মাঠকে রক্ষা করা। মুষ্টিমেয় কিছু অর্থলোভী রাজনৈতিক নেতার স্বার্থ রক্ষা না করে জন সাধারণের বৃহৎ স্বার্থ এই জন প্রিয় ইউএনও এর শুভ ইচ্ছায় প্রয়াস মহেশপুরের জনসাধারণ আশা করে। এই খেলার মাঠকে বাঁচাতে পালে মহেশপুর বাসী আশফুর রহমানকে শ্রদ্ধার ভালোবাসা দিয়ে স্মরণ রাখবে।