× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী পংকজ কুমার কুন্ডু আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বেলা ১২টায় তিনি জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি গোলাম ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রোস্তম আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মুহ. মাহবুবর রহমান জানান- আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ প্রশাসক পদের নির্বাচন সুষ্ঠভাবে পালন করার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি সব প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে পালনের আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..