× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সহিংসতায় ৩২ ফিলিস্তিনি নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ টানা কয়েকদিনের সহিংসতায় বৃহস্পতিবার আরো দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা ৩২য়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরায়েল সেখানে আরো সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে এবং বিভিন্ন স্থানে চেক পয়েন্ট বসিয়েছে।

প্রায় চৌদ্দ দিন ধরে চলা সহিংসতায় ইসরায়েলি বাহিনী আরো দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এর আগে এই সহিংসতায় কমপক্ষে আরো ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছিল।

এর আগে বুধবার সন্ধ্যার দিকে ইসরায়েলি পুলিশ জেরুজালেমে দামেস্কের গেটের কাছে গুলি করে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছিল। স্থানীয় মান নিউজ এজেন্সি জানিয়েছে নিহত ওই তরুণের বয়স ২০ বছর এবং সে হেবরনের বাসিন্দা।

পুলিশ অভিযোগ করেছে নিরাপত্তার কারণে তল্লাশি চালানোর সময় এক পুলিশকে ছুড়িকাঘাত করতে চেয়েছিলেন ওই তরুণ। তবে ওই সহিংসতায় কোনো ইসরায়েলির হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথম হত্যাকাণ্ডটি ঘটেছে পশ্চিম জেরুজালেমে। বুধবার সন্ধ্যার পর মাত্র চার ঘণ্টা পরেই এক ইসরায়েলি পুলিশ ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ওই তরুণ একজন হামলাকারী হতে পারে বলে দাবি করছে পুলিশ।

অপরদিকে ইসরায়েলি পুলিশের জানয়েছে, এক হামলাকারীর ছুরিকাঘাতের এক বয়স্ক ইসরায়েলি নারী আহত হয়েছিল। পরে ওই হামলাকারী একটি বাসে উঠে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে এবং তাকে গুলি ছোড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে ‘শান্তিপ্রিয় এবং জনপ্রিয়’ সংগ্রামের পক্ষে একটি বক্তৃতা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..