× Banner
সর্বশেষ
তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

শরীয়তপুরে নিখোঁজের ৯ দিন পর মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে :
শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ গ্রামের ডোবা থেকে মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে দেওভোগ গ্রামের নিজ বাড়ির ডোবায় ডামুড্যা বকুলতলা আইডিয়াল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্র নাইম হোসেন তালুকদার (১২) লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্র জানায়, গত ৭ নভেম্বর  সোমবার সকালে ঘুম থেকে উঠে নাঈম বাড়ি থেকে বের হয়ে যায়। দিনশেষে রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এতোদিন খোঁজাখুজি পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে লাশের দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরবর্তীতে ডোবায় খোঁজ নিয়ে দেখা যায় ডোবায় বস্তাবর্তী নাঈমের অর্ধগলিত লাশ। নাঈম সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামের ঢাকায় ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদারের ছেলে। গত দুই বছর আগে তারা ঢাকা থেকে পরিবার সহ গ্রামে বাড়িতে এসে বসবাস শুরু করে। তিন ভাই বোনের মধ্যে নাঈম দ্বিতীয়।

নাঈমের চাচি স্বপ্না বেগম, মাহফুজা, ভাবি দোলা বেগম জানান, নাঈম অত্যন্ত দূরন্ত প্রকৃতির ছেলে ছিল। সারাদিন খেলাধুলা করে সময় কাটাতো নাঈম। দুই বছর আগে ওরা সবাই ঢাকা থেকে দেশে আসে। পড়াশোনায় মনোযোগ ছিলনা নাঈমের। ৪/৫ মাস আগে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে ওর মা ডামুড্যায় একটি মাদ্রাসায় ভর্তি করে। সেখানেও পড়াশোনা না করে বাড়িতেই খেলাধুলা করে সময় কাটাতো নাঈম। কারো সাথে ওর কোন বিরোধ ছিল না। গত ৯ দিন যাবত নাঈম নিখোঁজ ছিল। আমরা অনেক খোঁজাখুজির পরেও তার কোন খোঁজ পাই নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে লাশের দূর্গন্ধ আসায় আমরা সবাই ডোবার কচুড়িপানা সরাই। এ সময় নাঈমের অর্ধগলিত লাশ ভেসে ওঠে। যারা নাঈমের হত্যার সাথে জড়িত আমরা তাদের বিচার দাবি করছি।

আমার ছেলের হত্যার সাথে যারা জড়িত আমি তাদের ফাসি চাই বলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাঈমের মা লুৎফা বেগম।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান, ওসি তদন্ত এমারৎ হোসেন, ডিআই-১ মো. কাররুল ইসলাম সহ পুলিশের একটি দল।

এ সময় সহকালী পুলিশ সুপার তানভীন হাওদার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশেল ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..