× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

মেহেরপুরের ভৈরব নদীতে নিখোঁজের উদ্ধার অভিযান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর(০৩-১১-২০১৬) : মেহেরপুর ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রাবেয়া খাতুন কে উদ্ধার অভিযান সন্ধায় শেষ হয়েছে। সন্ধান মেলেনি নিখোঁজ রাবেয়া খাতুনের। পরিবারে চলছে শোকের মাতম। উদ্ধার অভিযানে সকালে অংশ নেয় খুলনা ফায়ার সার্ভিসের চার সদস্যর ডুবুরী দল।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে তিন সদস্য একটি ডুবুড়ি দল মেহেরপুরে এসে পৌছায়। পরে চকশ্যাম নগরের ভৈরব নদীতে তারা উদ্ধার অভিযান শুরু করে। বিরতিহীন ভাবে উদ্ধার কাজ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।নিখোঁজ রাবেয়ার কোন সন্ধান না মেলায় অবশেষে ১ম দিনের মত উদ্ধার অভিযান শেষ করেন ডুবুরি দল। খুলনা ফায়ার সার্ভিস থেকে ডুবুরী মজিবার রহমান, চিরনজিৎ মন্ডল ও বেলাল হোসেন অভিযানে অংশ নেন।এর আগে স্থানীয়রা সনাতন পদ্ধতীতে উদ্ধার অভিযান চালায় । খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ নদীপাড়ে ভিড় জমায়।

প্রসঙ্গত: চকশ্যামনগর গ্রামের ঘটনের স্ত্রী রাবেয়া খাতুন গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা ভৈরব নদীতে সকাল ৭টার দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হলে ভৈরব নদীতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


এ ক্যটাগরির আরো খবর..