× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারে হামলায় একই পরিবারের আহত- ৩

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ সংখ্যালঘু একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর  গ্রামের মৃত পঞ্চরাম সরকারের ছেলে গুরুচাঁদ সরকারের বাড়ির পাশে এক একর আয়তনের একটি কাঁকড়া চাষের ঘের রয়েছে। একই এলাকার আলম গাজীর ছেলে মোহাল গাজী উক্ত ঘেরের বাঁধে গরু বেঁধে রেখে বাঁধের উপর লাগানো সবজি ও নেট জালের ক্ষতিসাধন করে। গরু বাঁধার ঘটনার প্রতিবাদ করলে মোহালের স্ত্রী রেশমা বেগম গুরু চাঁদের বৌদি রঞ্জিতাকে অকথ্যভাষায় গালি-গালাজ করে এবং স্ত্রী রাধিকা সরকার (৩৫)কে বেদম মারপিট করে। বিষয়টি দুই পরিবারকে নিয়ে স্থানীয় ইউপি সদস্য নিরসন করে দেয়।

এদিকে ইউপি সদস্যের নির্দেশে গুরুচাঁদ ও তার বড়ভাই হরিচাঁদ সরকার বৃহস্পতিবার বিকালে ঘেরের বাঁধে কাজ করতে গেলে মোহাল ও তার লোকজন দুই ভাইয়ের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। পরে স্থানীয় লোকজন আহত গুরুচাঁদ ও তার স্ত্রী রাধিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্ত্রীর অবস্থা অনেকটাই আশংকা জনক বলে স্বামী গুরুচাঁদ জানিয়েছেন। এ ঘটনায় হরিচাঁদ সরকার বাদী হয়ে প্রতিপক্ষ দম্পত্তিকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..