× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ঝিনাইদহে জামায়াতের ২ কর্মীসহ গ্রেফতার ৩৮

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার আশংকায় জামায়াতের ২ কর্মীসহ বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় সদর ও মহেশপুর থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়।

এছাড়া, অন্যান্য মামলায় মহেশপুর উপজেলা থেকে ১০ জন, সদর থেকে ৮ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৪ জন ও কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..