× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ছাত্রলীগ নেতার নেতৃত্বে চরফ্যাশনে দুই আইনজীবীর ওপর হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে দুই আইনজীবীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাতে খুন হওয়া ছাত্রদল নেতা হত্যা মামলায় নারাজী আবেদন দিতে যাওয়ায় তাদের এই হাল। চরফ্যাশন থানা পুলিশের উপস্থিতিতে আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ সময় আইনজীবীদেরকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আইনজীবীর একটি মটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে আইনজীবীরা তাৎক্ষণিক আদালত বর্জন করেন। এতে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

হামলার শিকার অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরাজী জানান, ‘উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজ্জাক হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মূল অভিযুক্ত আসামীদেরকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করে। ওই চার্জশীটের বিরুদ্ধে সোমবার নারাজী আবেদন দেওয়ার জন্য আমি ও মামলার অপর আইনজীবী অ্যাডভোকেট হযরত আলী হিরন আদালতে যাচ্ছিলাম। এ বিষয়টি আগেই টের পেয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন। তাই সকালে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাদের দুইজনকে লাঞ্ছিত করে মটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রলীগ ক্যাডাররা প্রকাশ্যে অ্যাডভোকেট হযরত আলী হিরনকে বেধম মারধর করে তার প্যান্ট ও শার্ট খুলে ফেলে। তারা পালসার মটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে মটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় ছাত্রলীগ ক্যাডাররা আমাদেরকে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা একটি হোটেলের ভেতরে অবরুদ্ধ করে রাখে।’

চরফ্যাশন থানার ওসি এনামুল হকের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এডভোকেট হারুন ফরাজী। পরে আদালতের ম্যাজিস্ট্রেট শিবলী নোমানকে জানালে তিনি ওসির মাধ্যমে মটরসাইকেলটি উদ্ধার করেন।

এ ঘটনার পর থেকে আইনজীবীরা তাৎক্ষণিক আদালত বর্জন করেন। এতে আদালতের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের দুই আইনজীবীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তবে সোমবার বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি। আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করার পর মামলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন অ্যাডভোকেট হারুন ফরাজী।

ঘটনার সত্যতা স্বীকার করে চরফ্যাশন থানার ওসি এনামুল হক বলেন, একটি মামলার রিমান্ডের শুনানীর জন্য আমি সকালে আদালতে যাই। তখন দেখছি আদালতের সামনের রাস্তায় কয়েকজন ছেলে একটা লোককে মারধর করছে। আমি সেখানে গিয়ে এক আইনজীবীকে উদ্ধার করি। এ সময় তার একটি মটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। তবে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে কিনা সে বিষয়ে আমি বলতে পারছি না।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউছুফ হোসেন ইমনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ। ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ্ব সালাহ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..