× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি হেলিকপ্টার!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ বেলুচিস্তান নিয়ে ভারতকে চীন হুমকি দেয়ার কিছুক্ষণের মধ্যেই জম্মু সীমান্তে পাকিস্তানি সেনা হেলিকপ্টার ঢুকে পড়েছে বলে ভারতীয় পক্ষ দাব করেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আরনিয়া সেক্টরে সোমবার বেলা ১টা নাগাদ আচমকা আমেরিকার দেয়া একটি পাকিস্তানি সামরিক হেলিকপ্টার ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করা হয়। যদিও বিএসএফ হুঁশিয়ারি দেয়ার আগেই সেটি আবার পাকিস্তানের দিকে উড়ে যায়।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক অফিসার জানিয়েছেন, ‘সীমান্তের এক জায়গায় হঠাৎ আমরা ওটাকে দেখতে পাই। পরক্ষণেই সেটি উধাও হয়ে যায়। তারপর আবার সেটিকে দেখা যায় আরেকটি জায়গায়। তার মতে, অবশ্য দূর থেকে বোঝা যায়নি যে সেটি আদৌও ভারতের দিকে ঢুকেছিল কিনা। তার কারণ, সীমান্ত রেখার উভয়দিকে ভারত এবং পাকিস্তান দুপক্ষই অন্তত চার-পাঁচ কিলোমিটার করে জায়গা ছেড়ে রাখতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত বিধির সেটাই নিয়ম। তবু হেলিকপ্টারটিকে ভারতীয় সীমানার এতটাই কাছ ঘেঁসে যেতে দেখা গিয়েছে যে, তাতে বোধ হয় যেকোনো কারণেই হোক, হয়তো বা পাইলটেরই ভুলে তা ভারতের আকাশসীমা পার হয়েছিল।
এই ঘটনার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর বিএসএফ এবং সেনাবাহিনী আরো সতর্ক হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..