× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শরীয়তপুরে আসামী গ্রেপ্তার করে স্থানীয়দের চাপে ছেড়ে দিল পুলিশ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: আদালত থেকে জামিনে মুক্ত আসামী গ্রেপ্তার করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে পালং মডেল থানা পুলিশ। পরে স্থানীয় চাপে টাকাও ফেরত দিতে বাধ্য হয় পুলিশ। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পালং মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এমারৎ ঘটনাস্থালে গিয়ে জেলা কমিউনিটি পুলিশিং সমন্ময়কারী আলমাছ ঢালীর সহায়তায় সাময়িক স্থানীয়দের নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্র ও আদালত থেকে জামিনে মুক্তির রি-কল থেকে জানা যায়, পালং মডেল থানাধীন শৌলপাড়া গয়ঘর এলাকার ওহাব ঢালী বাদী হয়ে শাহজাহান ঢালীদের বিরুদ্ধে মামলা করে। যাহা পালং মডেল থানা জি আর মামলা নং ১৮৭/২০১৫। উক্ত মামলার আসামী শাহজাহান ঢালী, মোতালেব ঢালী, মিনারা বেগম, লিপি বেগম, কুলসুমা বেগম শরীয়তপুর আমলী আদালত থেকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী জামিনে মুক্তি লাভ করে। ২৭ আগষ্ট শনিবার রাতে আদালতের পেন্ডিং গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পালং থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) উৎপল ও উপ-সহকারী পরিদশর্ক (এএসআই) আকরাম ও মহিলা পুলিশ কনোস্টবল কনা আসামীদের গ্রেপ্তার করে হাত কড়া পড়ায়। তখন আদালতের রি-কল দেখালে পুলিশ ২ হাজার টাকা উদকোচের বিনিময়ে আসামীদের ছেড়ে দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গঙ্গানগর বাজারে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশদের অবরুদ্ধ করে উৎকোচের টাকা ফেরত নেয়। সংবাদ পেয়ে শরীয়তপুর কমিউনিটি পুলিশিং সমন্ময়কারী আলমাছ ঢালী ও পালং মডেল থানা পুলিশ গঙ্গানগর বাজারে গিয়ে অবরুদ্ধ পুলিশদের মুক্ত করে আনে।

স্থানীয় জনতার জানায়, পালং মডেল থানা পুলিশ সিভিলে এসে জামিনে মুক্ত আসামীদের গ্রেপ্তার করে। আবার টাকার বিনিময়ে আসামী ছেড়েও দেয়। তাই পুলিশদের অবরুদ্ধ করে ঘুষের টাকা উদ্ধার করি। পরে আলমাছ ঢালী ও ওসি তদন্ত এমারৎ এসে পুলিশদের নিয়ে যায়।

পুলিশের অভিযুক্ত এএসআই আকরাম বলেন, আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করি। রি-কল দেখালে পরে আসামীদের ছেড়ে দেয়া হয়। এ নিয়ে গঙ্গানগর বাজারে স্থানীয়দের সাথে ঝামেলা হয়েছে। আলমাছ ঢালী ও থানা থেকে পুলিশ গেলে বিষয়টি মিমাংসা করেছে।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, আমিও এমন একটা খবর পাই। পরে থানা থেকে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায় নাই।


এ ক্যটাগরির আরো খবর..