× Banner
সর্বশেষ
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটগাছতলা সিয়াম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কামাল হোসেন (৩০) ও আলমগীর (২৫)। কামাল সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মৃত মফিজ উল্যার পুত্র ও আলমগীর যাদৈয়া গ্রামের সাহাবুদ্দিনের পুত্র। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল ও আলমগীর বটগাছতলা নামকস্থানের সিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন আবু তাহেরের কনফেকশনারী দোকানের সামনে ইয়াবা বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই কাউছার উদ্দিন চৌধুরী, এএসআই নারায়ণ চন্দ্র মজুমদারসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..