× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

মাদারীপুরে ডাকাত দলের সর্দার অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২২ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ র‍্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এএসপি সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে রবিবার মাদারীপুর জেলার কালকিনি  উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালকিনি উপজেলার মাথাভাঙ্গা  এলাকা  থেকে আন্তজেলা ডাকাত দলের সর্দার ইয়ামিন বেপারী(৩৫) কে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি শুটার গান, ৩রাউন্ড গুলি, ১টি চায়নিজ কুড়াল ২টি রামদা উদ্ধার করা হয়।

ইয়ামিন বেপারী এলাকার কুখ্যাত ডাকাত। সে কালকিনি উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মোঃ নুরুল ইসলাম বেপারী ছেলে।

এএসপি সুমন রঞ্জন সরকার  জানান, ইয়ামিন বেপারীর  নামে ঢাকা, বরিশাল, মুন্সিগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা আছে। সে ঢাকার উত্তরখানে খুনসহ ডাকাতি মামলার অন্যতম আসামী এবং মিয়ার হাটের খুনসহ ডাকাতি মামলার অন্যতম অভিযুক্ত। তার নামে ১৫টি মামলা এবং ১৩টি ওয়ারেন্ট আছে।


এ ক্যটাগরির আরো খবর..