× Banner
সর্বশেষ
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ট্রাম্পের প্রচারণায় হ্যাকারদের হামলা

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ সমস্যা যেন পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবারে প্রথমে প্রচারণা প্রধানের পদত্যাগের পর হ্যাকার হামলার শিকার হল ডোনাল্ড ট্রাম্পের কম্পিউটার সিস্টেম।

ট্রাম্পের প্রচারণা শিবিরের সূত্রে রয়টার্স জানায়, পুরোনো ম্যালওয়্যার থেকে এই সাইবার হামলার সূত্রপাত। ২০১৫ সালে ট্রাম্পের অন্তত: একজন কর্মচারীর ইমেইল একাউন্ট ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছিল। পরে ওই অ্যাকাউন্ট থেকে সহকর্মীদের ইনবক্সে আক্রোশপূর্ণ ইমেইল পাঠানো হয়। তবে ট্রাম্পের প্রচারণায় ব্যবহৃত কম্পিউটারগুলোয় হ্যাকাররা প্রবেশ করতে পেরেছে কিনা তা এখনো অস্পষ্ট।

এর আগে গত মাসে হ্যাকাররা গত বছর ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি), হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল প্রচারণা ও তার দলের কংগ্রেশনাল ফান্ডরাইজিং কমিটির কম্পিউটার এবং নিরাপত্তা কাঠামোয় অনুপ্রবেশ করেছিল। সাইবার হামলার ওই ঘটনায় ডেমোক্র্যাটরা রাশিয়াকে এ নিয়ে প্রকাশ্যে দোষারোপ করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..