× Banner
সর্বশেষ
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ধামরাইয়ে ৩৫ যুবক-যুবতী উদ্ধার করেছে ওরা কখনো প্রতারক কখনো অপহরনকারী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

দুলাল পাল – স্টাপ রিপোর্টার: ওরা ভয়ঙ্কর প্রতারক ,আবার কখনো অপহরনকারী ।ওদের টার্গেট বিভিন্ন জেলার গ্রামের সহজ সরল বেকার যুবক -যুবতী লোভনীয় চাকরির অফার দিয়ে অফিসে এনে জিম্মি করে টাকা আদায় করে তারা।

ঢাকার ধামরাইয়ে চাকরি নিতে আসা ৩৫ জন বেকার যুবক যুবতী জিম্মিদশা থেকে উদ্ধার হওয়ার পর গতকাল সকালে নিজ নিজ বাড়িতে চলে গেছে।  আর পুলিশের হাতে আটক ১০ জিম্মিকারীর প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ।আদালত তাদের প্রতিজনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই নিজাম উদ্দিন দেওয়ান স্থানীয় সাংবাদিকদের জনান স্থানীয়রা জানান ,ওরা ভয়ঙ্কর প্রতারক ।আবার অপহরনকারীও তারা বেকার যুবক যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে জিম্মি করে অর্থ আদায় করে ।

ধামরাই পৌর এলাকার মাহমুদুর রহমান আজাদ মোল্লার বাড়ির দ্বিতীয়তলা ২ লাখ ৫০ হাজার টাকা জামানত দিয়ে মাসিক ১৫হাজারর টাকায় ভাড়া নিয়ে আওয়ার ড্রিম লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠান খোলে তারা । এরপর দালাল নিয়োগ করে শুরু করে তাদের প্রতারণার ব্যবসা গোপন সংবাদের ভিত্তিতে এদের খপ্পরে পড়া ৩৫ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীকে বুধবার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধারের খবরে হতবাক ধামারাইবাসী ।জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিজয়রামতবকপুর গ্রামের বক্তার আলীর ছেলে হারুন অর রশীদ গতকাল বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন ।

জিম্মিদশায় থাকা মনির,লিটন,জানান,পুলিশ তাদের উদ্ধার না করলে কৌশলে গাজীপুরের বোর্ডবাজারে অপর চক্রের কাছে পাঠিয়ে দিত। তারা এ চক্রের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন। পুলিশ জিম্মিকারী প্রতারক ধামরাই ছোট চন্দ্রাইল গ্রামের আব্দুল মালেক(৫৫),সিরাজগঞ্জের সলগা থানার নলকা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফরিদুর রহমান (৩৮),একই জেলার কাজিপুর থানার চরমাজদাইল গ্রামের মোকছেদ আলীর ছেলে বাবুল হোসেন(৩৯),কুড়িগ্রামের উলিপুর থানার খামারবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন(৩০),একই জেলার বরুনড়াবাড়ি থানার বাশঁখালী গ্রামের জমির উদ্দিনের ছেলে ফরমান আলী(৩২),একই থানার ঈশ্বরবাড়ি গ্রামের আবেদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৩০),্উলিপুর থানার চরবজরা গ্রামের শাজাহান মন্ডলের ছেলে আব্দুল খালেক(৩২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমুলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শামীম আল মাসুদ (২৮),ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৌলাজানি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে মো: আকাশ (৩৩)ও ঝিনাইদহের শৈলকুপা থানার বকশিপুর গ্রামের অরুপ কুমারের ছেলে স্বপন কুমারকে(২২)সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..