× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

​কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
অন্নপ্রাশন ও ভাগবত পাঠ
অন্নপ্রাশন ও ভাগবত পাঠ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ছোট্ট সোনামণি রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত।
মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াভাঙ্গা দে-বাড়ি গোবিন্দ মন্দির অঙ্গণে এই শুভক্ষণকে পবিত্র ও মঙ্গলময় করে তুলতে অন্নপ্রাশন উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ভাগবত পাঠের আয়োজন করা হয়।
রুদ্রিকার পিতা ব্যবসায়ী রাজীব দে জানান, রুদ্রিকা দে রিংকির অন্নপ্রাশন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
অনুষ্ঠানমালার মূল আকর্ষণ ছিল পবিত্র ভাগবত পাঠ, যা বিশ্বশান্তি এবং ছোট্ট রুদ্রিকার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নিবেদন করা হয়।
অনুষ্ঠানে ভাগবত পাঠ করেন খ্যাতিমান ভাগবত পাঠক দাস অনু দাস গৌড় গোবিন্দ দাস।
​ভাগবত পাঠ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীসহ ভাগবতীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। ধর্মীয় বৈদিক মন্ত্র উচ্চারণ এবং ভাগবত পাঠের মধ্য দিয়ে পুরো বাড়ি এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
পাঠ শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পরিবারের পক্ষ থেকে এই শুভদিনে সকলের কাছে ছোট্ট রুদ্রিকা দে রিংকির জন্য আশীর্বাদ কামনা করা হয়েছে, যেন সে ভবিষ্যতে একজন গুণবতী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..