× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

মধুখালী প্রতিনিধি

টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফরিদপুরের মধুখালী উপজেলার মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে কামারখালী বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র সমস্যার সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকাল ৯টার পর বৃষ্টি শুরু হলে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন সহ একটি পৌর সভার বিভিন্ন এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে।

ফলে মধুখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চলমান পরীক্ষার কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়।

অনেকেই নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খান। অন্যদিকে অফিসগামী যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। টানা বৃষ্টি ও যানজটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দিনমজুর, রিকশাচালক এবং অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর।

প্রতিকুল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..