× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

ACP
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আবেদনকারী সুবিধাবঞ্চিত নারীরা।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাঁরা লটারি প্রক্রিয়া বাতিল ও পুনরায় স্বচ্ছভাবে বাছাইয়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আলতা বানু, মৌসুমী আক্তার, নাসিমা বেগম, পিয়ারজান বিবি ও সুচনা রানীসহ কয়েকজন আবেদনকারী।
আবেদনকারী আলতা বানুর অভিযোগ, ‘লটারি অনুষ্ঠানের বিষয়ে আবেদনকারীদের কাউকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়নি। তাঁদের অনুপস্থিতিতেই লটারি সম্পন্ন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। টাকা দিতে না পারায় লটারিতে আমার নাম তোলা হয়নি।’
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, গত বৃহস্পতিবার উপজেলা এলজিইডি কার্যালয় থেকে তাঁকে মুঠোফোনে জানানো হয়েছিল যে লটারিতে তাঁর নাম উঠেছে। কিন্তু পরে অফিসের নোটিশ বোর্ডে টানানো চূড়ান্ত তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি।
মৌসুমী আক্তার অভিযোগ করেন, ‘আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে পারিনি বলে তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছে।’
আরেক আবেদনকারী নাসিমা বেগমের অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের তাঁর পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিও দেখা যায়নি।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাইবাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জনকে নির্বাচিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী যথাযথ নিয়মে লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ সঠিক নয়।


এ ক্যটাগরির আরো খবর..