× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

পিআইডি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের শ্রদ্ধা

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং নবনিযুক্ত বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার আয়োজিত এ কর্মসূচিতে গৃহায়নমন্ত্রীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নতুন ছয় উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। এসব কর্তৃপক্ষের লক্ষ্য সংশ্লিষ্ট অঞ্চলে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তি, পর্যটন ও আধুনিক নাগরিক সেবার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা।

সরকারের মতে, নতুন উন্নয়ন কর্তৃপক্ষগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে টেকসই নগর উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..