× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন সমন্বিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও

‎খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ৬ বছর যাবৎ চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড ও শরীরে টিউমার (গুটা) আক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব নেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর।

‎জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে লতিফ সরদার (৬৪)। চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি ভাঙা ঘরে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার। দীর্ঘ দিন ধরে সমস্ত শরীরে গুটা গুটা আব (টিউমার) বহনের পাশাপাশি গত ৬ বছর ধরে প্যারালাইজড হয়ে অসার অবস্থায় বারান্দায় পড়ে ছিলেন তিনি।

নিজের নড়াচড়ার ক্ষমতা না থাকায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি কার্ডের জন্য গেলেও মেলেনি সাহায্য।লতিফ সরদারের এই করুণ অবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে উপজেলা প্রশাসনের।

এরই পরিপ্রক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে অসুস্থ লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য ঔষধ ক্রয়ের নগদ আর্থিক অনুদান তার স্ত্রীর হাতে তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

সমাজসেবা অফিসের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদী সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে।


এ ক্যটাগরির আরো খবর..