× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ACP
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ( ১০ জুলাই ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৭টি শাড়ী, ৮২ প্যাকেট ফুসকা, ০৫ প্যাকেট কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ী, ৮৪৭টি চকলেট ও ২১২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,৯৯,১০০/-(চার লক্ষ নিরানব্বই হাজার একশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..