কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয়। সিটিকর্পোরেশন/জেলা পরিষদ/পৌরসভা/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করি। যত্রতত্র প্রাণী জবাই করা হতে বিরত থাকি। কুরবানির বর্জ্য অপসারণে করণীয়
• প্রাণী জবাই এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করি। সুনির্দ্রিষ্টস্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটিচাপা দেই।
• জবাইকৃত প্রাণীর উচ্ছিষ্টাংশ (রক্ত, নাড়িভুঁড়ি, হাড়, শিং এবং গোবরসহ ইত্যাদি) ডস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলি এবং পচনরোধে চামড়াকে পরিমাণমত লবণ দিয়ে সংরক্ষণ করি।
• কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত (বায়োডিগ্রেডেবল) ব্যাগ/পাত্র ব্যবহার করি।
• কুরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটিকর্পোরেশন/জেলা পরিষদ/পৌরসভা/উপজেলা পরিষদ/ ইউনিয়ন পরিষদকে সহায়তা করি।
• সুস্থ পরিবেশ নিশ্চিত করে ধর্মীয় নৈতিক দায়িত্ব পালন করি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রচারপত্রের মাধ্যম থেকে এ তথ্য জানা যায়।