× Banner
সর্বশেষ
‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)সংবাদদাতা

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
মাদক প্রতিরোধে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিক এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংদস সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান,জেলা পুলিশ সুপার মোঃহাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক,শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বলে মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ জন্য আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই।এই সংগঠনে রাজনৈতিক সামাজিক সংগঠনের পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় থাকতে হবে।শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকলে এলাকার শিক্ষার মান উন্নয়ন ঘটবে।আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।


এ ক্যটাগরির আরো খবর..