× Banner
সর্বশেষ
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআইডি

দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি তাই দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম (তুলি), এমপি, মঈনুল ইসলাম খান (শান্ত), এমপি এবং মোঃ আশরাফ উদ্দিন (বকুল), এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসময় তিনি দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..