× Banner
সর্বশেষ
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ​ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

মাদারীপুরে অজ্ঞানপার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার এলাকার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

সংবাদ সম্মেলনে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞান পার্টির একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টি ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কসটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলন শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

পুলিশ আরো জানায়, আটককৃতদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে রয়েছে ৭টি ও জাকির হাওলাদারের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।


এ ক্যটাগরির আরো খবর..