× Banner
সর্বশেষ
সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে – শিক্ষামন্ত্রী ঠাকুরগাঁওয়ে কুরবানী ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  ৬০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো; এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

শার্শা প্রতিনিধি

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে সবুর-সাজেদুর পরিষদ এবং আমিরুল-বনি পরিষদ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..