× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো; এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে সাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে।

আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না, বলেন তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..