× Banner
সর্বশেষ
সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে – শিক্ষামন্ত্রী ঠাকুরগাঁওয়ে কুরবানী ঈদ সামনে রেখে ব্যস্ত খামারিরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  ৬০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো; এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে-তথ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২৬
কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মাদাারীপুরের কালকিনিতে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩মে) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদােরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাশ্বতী চন্দ দেবনাথ, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন মুন্সি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সুদিপ বিশ্বাস।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনির হোসেন, প্রাণী সম্পাপদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম , বিভিন্নন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পার্টানার ফিল্ড স্কুলের সদস্যসহ অসংখ্য কৃষক-কৃষাণি অংশগ্রহন করেন।

‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রখেে অনুষ্ঠানে বক্তারা বলনে, জলবায়ু পরর্বিতনের চ্যালঞ্জে মোকাবলিা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনকি ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ‘পার্টনার’ প্রোগ্রামেরে মাধ্যমে কৃষকদের দক্ষ করে তোলা এবং উদ্যোক্তা হিসাবে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..