× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মধুখালী প্রতিনিধি

সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামীন পাকা সড়কের সংস্কারের অভাবে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শত শত পথচারী, অটো রিকসা প্রাইভেট কার ।

আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের শাহীনের বাড়ী থেকে আউয়াল হোসেন চুন্নু’র বাড়ী পর্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, অটোরিকসা যানবাহন। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, মধ্য আড়পাড়া শাহীন শেখের বাড়ী থেকে আউয়াল হোসেন চুন্নু বাড়ী পর্যন্ত রাস্তাটি ১ কিলোমিটার দীর্ঘ। অনেক বছর আগে এই রাস্তাটির ব্যক্তিগত ভাবে সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে স্থানে ভেঙ্গে যায়, পিচ উঠে যায়।

এতে করে নানান দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। পথচারীরা বলেন, আড়পাড়া কাজী পাড়ার সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ১ কিলোমিটার রাস্তায় ছোট বড় অনেক গর্ত হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য। ভ্যান চালকরা জানান, দীর্ঘদিন ধরে এভাবে বেহাল দশায় পড়ে আছে এ সড়কটি। যাত্রীরা গাড়িতে চলাচল করতে হিমসিম খাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

দ্রুত পাকা রাস্তাটি সংস্কারের দাবি জানাই। ইউপি সদস্য শেখ আবু বাহার (এবি) বলেন, সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

রাস্তাটি সংস্কার জরুরী। উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, ইতিমধ্যে মধুখালী উপজেলার পাকা রাস্তার সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা প্রেরন করা হয়েছে। তালিকায় অর্ন্তভূক্ত না হলে পূনরায় রাস্তাটি সংস্কার নির্মানের জন্য প্রস্তাব পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..