× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বেনাপোল যশোর প্রতিনিধি

ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য আনা এ চালানটি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে বিস্ফোরকবাহী ট্রাকগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড এসব বিস্ফোরক সরবরাহ করেছে। তিনটি ভারতীয় ট্রাকে করে চালানটি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিস্ফোরকগুলো বন্দরের নিরাপদ ও সুরক্ষিত শেডে রাখা হয়েছে। শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়েই পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..